ইউপি সদস্যকে লাঞ্ছিত করলেন চেয়ারম্যান!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার দাকোপ উপজেলার কৈলাসগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে গতকাল শুক্রবার এক ইউপি সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ১০টায় কৈলাসগঞ্জ ইউপি ভবন উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ পঞ্চানন বিশ্বাস। কিন্তু অনুষ্ঠানে সংরক্ষিত তিন নারী সদস্যসহ মোট আটজন ইউপি সদস্যকে আমন্ত্রণ জানানো হয়নি। পরে তাঁরা সাংসদের সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সেখানে যান। ইউপি সদস্য ফয়সাল আলম বলেন, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এ কারণে তাঁকে চেয়ারম্যান শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান মিহির মণ্ডল বলেন, ফয়সাল কার সঙ্গে যেন ঝগড়া করে বের হয়ে গেছেন।