ইউপি সদস্যকে ১০ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় দুস্থদের সহায়তার (ভিজিডি) গম আত্মসাতের অভিযোগে বিজয় কৃষ্ণ রায় নামে এক ইউপি সদস্যকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান এই রায় দেন। পরে বিজয় কৃষ্ণ ১০ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্তি পান।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ২৯৭ জন দুস্থকে সহায়তার জন্য ভিজিডির গম বরাদ্দ দেওয়া হয়। সুবিধাভোগীদের জন্য মাসে ৩০ কেজি করে জুলাই-আগস্ট দুই মাসের ১৭ হাজার ৮২০ কেজি গম বরাদ্দ দেওয়া হয়। খাদ্য অধিদপ্তরের বরগুনা কার্যালয় থেকে ২৬ আগস্ট ২৯৪ বস্তা গম বিতরণের জন্য তুলে নেন ওই ইউপি সদস্য। কিন্তু ২৯৪ বস্তা গমের পরিবর্তে ২৬৬ বস্তা গম ইউনিয়ন পরিষদে পৌঁছানো হয়। সুবিধাভোগীরা দুই মাসে ৬০ কেজি গম পাওয়ার কথা থাকলেও প্রত্যেককে দেওয়া হয় ৪৫ থেকে ৫১ কেজি।