প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার তালতলী উপজেলার বড়বগি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে পরিষদের নয়জন সাধারণ সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগ করা ইউপি সদস্যরা হলেন স্বপন হাওলাদার, আনোয়ার হোসেন, আ. ছোবহান, আবদুস সালাম হাওলাদার, এস সুলতান আহমেদ, হাবিবুর রহমান, জয়নাল মৃধা, নিজাম উদ্দিন ও নাসির উদ্দিন। গত শনিবার রাতে ইউপি সদস্যরা তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে বরগুনা জেলা প্রশাসকের কাছে ডাকযোগে পৃথকভাবে পদত্যাগপত্র পাঠান। তাঁদের অভিযোগ চেয়ারম্যান এলাকার উন্নয়নের চেয়ে তাঁর নিজের উন্নয়নের দিকে বেশি মনোযোগী।