ইউপি সদস্যসহ দুই জনকে আসামি করে বন বিভাগের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুরে দলছুট একটি বিরল শম্বর হরিণ জবাই করার ঘটনায় সিলেট বন বিভাগ মামলা করেছে। ২৪ নভেম্বর প্রথম আলোয় ‘লোভের ছুরিতে প্রাণ দিল শম্বর’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর ভিত্তি করে বন বিভাগের গোয়াইনঘাট উপজেলা বিট কর্মকর্তা মিজানুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।মামলায় আলীগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য সামসুজ্জামান ও হাটিরগ্রামের যুবক ইশরাক আলীকে আসামি করা হয়েছে।বন বিভাগ উত্তর সিলেট রেঞ্জের (সারী-২) কর্মকর্তা মোহাম্মদ আলী গতকাল শুক্রবার জানান, প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের সরেজমিন সত্যতা যাচাইয়ের পর মামলাটি সিলেট বিভাগীয় বন কর্মকর্তার মাধ্যমে গত বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়। বিকেলেই এটি নথিভুক্ত হয়েছে। ১৯৭৪ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ৬-এর ২৬ ধারায় মামলাটি করা হয়।উল্লেখ্য, গত মঙ্গলবার শম্বর হরিণটি দলছুট হয়ে জৈন্তাপুরের হাটিরগ্রামে ধানখেতে বিচরণের সময় ইশরাক আলী ও ইউপি সদস্য সামসুজ্জামান আটক করে জবাই করেন।র্যা বের তথ্য: র্যা ব-৯-এর কার্যালয় থেকে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বুধবার সুনামগঞ্জের কাঁঠালকাইর হাওরে পাখি শিকারিদের কাছ থেকে কোড়া সারস উদ্ধার এবং পরে বন্দুকসহ শিকারি গ্রেপ্তার অভিযান হয়েছে র্যা ব-৯-এর একটি বিশেষ দলের মাধ্যমে। গত বৃহস্পতিবার প্রথম আলোয় এ বিষয়ে প্রকাশিত সচিত্র প্রতিবেদনে বন বিভাগের দেওয়া তথ্যের পরিপ্রেক্ষিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিথি পাখি শিকার বন্ধ করতে র্যা ব এলাকায় অভিযান চালায়। তারা কোড়া সারসসহ দুই শিকারিকে আটক করে বন বিভাগের ‘বিশেষ টহল বাহিনী’র কাছে সোপর্দ করেছিল।