ইউপি সদস্যের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ দেওয়ার চেষ্টার অভিযোগে দিনাজপুরের খানসামা উপজেলায় মো. আফজাল হোসেন (৪৩) নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেবুর রহমান তাঁকে ওই দণ্ড দেন।
আফজাল বীরগঞ্জের পাল্টাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।
খানসামা থানার এসআই আবদুল খালেক বলেন, গতকাল আফজালকে কারাগারে পাঠানো হয়েছে।