প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়ায় আত্রাই নদে অবৈধ জাল দিয়ে মাছ শিকারের অপরাধে সিংড়ার কলম ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন। এ ছাড়া ইউপি সদস্যের পাঁচ সহযোগীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ওই ইউপি সদস্যের নাম ওয়াজ আলী। তাঁর সহযোগীরা হলেন আছের আলী, বাবলু হোসেন, শফিকুল ইসলাম, সাদ্দাম হোসেন ও রফিকুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম নবিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।