প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউপির সদস্য মিলন হোসেনকে যৌন হয়রানির দায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক হোসেন এ সাজা দেন। বছর খানেক আগে মিলনকে তালাক দেন তাঁর স্ত্রী আফরোজা খাতুন। সম্প্রতি উত্যক্ত করার অভিযোগে আফরোজা মিলনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলে তাঁকে গতকাল দুপুরে আটক করে ওই আদালতে সোপর্দ করা হয়।