ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক ইউপি সদস্য এবং তাঁর স্ত্রী ও মেয়েকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে ২০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুট করেছে ডাকাতেরা।গত মঙ্গলবার রাতে মানিকদহ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নাজিরপুর গ্রামের ইকরাম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।ইউপির চেয়ারম্যান পারুলী আক্তার বলেন, রাত দেড়টার দিকে ডাকাতেরা দরজা ভেঙে ইকরামের বাড়ির ভেতরে ঢোকে। তারা ইকরামকে কুপিয়ে এবং তাঁর স্ত্রী মেরী বেগম ও মেয়ে পাপিয়াকে পিটিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।