ইউপি সদস্যের বিরুদ্ধে গম আত্মসাতের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর) তিন মেট্রিক টন গম আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় উমেদপুর জামে মসজিদসংলগ্ন ঈদগাহ সংস্কারের জন্য এই গম বরাদ্দ করা হয়েছিল। এ ব্যাপারে উমেদপুর জামে মসজিদ কমিটির সভাপতি আবুল কালাম গত রবি ও সোমবার জেলা প্রশাসকসহ বিভিন্ন কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। আবুল কালাম অভিযোগ করেন, ঈদগাহ সংস্কারের জন্য চলতি বছরের মে মাসে টিআরের একটি প্রকল্পের বিপরীতে তিন মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। পাড়েরহাট ইউপির সদস্য মহসিন হাওলাদার প্রকল্পের সভাপতি হিসেবে ওই তিন মেট্রিক টন গম উত্তোলন করেন। কিন্তু ঈদগাহ সংস্কারের কোনো কাজ তিনি করেননি। ইউপি সদস্য মহসিন হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।