ইউপি সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় গত বৃহস্পতিবার এক গৃহবধূকে (২৮) ইউনিয়ন পরিষদের (ইউিপ) একজন সদস্য ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে৷ এ ঘটনায় শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে।
ধর্ষণের শিকার নারী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, ওই দরিদ্র নারী দীর্ঘদিন ধরে স্থানীয় ইউনিয়ন পরিষদসংলগ্ন সরকারি জায়গায় একটি ঝুপড়ি ঘরে স্বামী-সন্তান নিয়ে বসবাস করছেন। বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর সঙ্গে পাশের বাড়ির এক নারীর ঝগড়া হয়। ঘটনাটির বিচার পেতে তিনি ওই দিন রাতে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মুখলেছুর রহমানের বাড়ির উদ্দেশে রওনা হন৷ পথেই মুখলেছুরের সঙ্গে তাঁর দেখা হয়। মুখলেছুর ঘটনাটির বিচারের আশ্বাস দেন এবং তাঁর সঙ্গে বাড়িতে যেতে বলেন। কিন্তু পথেই মুখলেছুর গৃহবধূকে হত্যার হুমকি দিয়ে ধানখেতে নিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে তাঁর চিৎকারে লোকজন এগিয়ে এলে মুখলেছুর পালিয়ে যান।
মুখলেছুর অভিযোগ অস্বীকার করে বলেেন, তাঁকে বিপদে ফেলার জন্য একটি কুচক্রী মহল এ ধরনের নাটক সাজিয়েছে। ধরমপাশা থানার এসআই মো. ইকবাল জানান, এ ঘটনায় ওই গৃহবধূ মুখলেছুরকে আসামি করে মামলা করেছেন।