ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে গুয়ারেখা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কবির শেখসহ তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। গত রোববার রাতে ওই ইউপির সাবেক সদস্য হাসানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় মিজান শিকদার নামের এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে ৩ জুলাই গুয়ারেখা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ করা হয়। গত রোববার বিকেলে তিনগ্রাম এলাকা থেকে ভিজিএফের ৬২ কেজি চাল ভ্যানে করে সরিয়ে নেওয়ার সময় তা আটক করেন লোকজন। পরে পুলিশ ওই চাল পরিবহনের অভিযোগে ভ্যানচালককে গ্রেপ্তার করে। নেছারাবাদ থানার ওসি মুনিরুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে ইউপি সদস্য ও তাঁর ছেলে পলাতক।