ইউপিএর বৈঠকে তিস্তা চুক্তি স্বাক্ষর বিষয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সরকারদলীয় জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) বৈঠকে বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি স্বাক্ষর এবং ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট পার্লামেন্টে অনুমোদনের বিষয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। গত বুধবার অনুষ্ঠিত এ বৈঠকে জোট নেত্রী সোনিয়া গান্ধী সভাপতিত্ব করেন। খবর বাসসের।জোট সূত্র জানায়, বৈঠকে ভারতের অর্থমন্ত্রী পি চিদাম্বরম বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, এই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার স্বার্থেই এর আগে ভারতের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দুটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।এ ব্যাপারে বৈঠকে উপস্থিত ইউপিএ জোটের অন্যতম অংশীদার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামত চাওয়া হলে তিনি বলেন, এ দুটি বিষয়ে তাঁর আরও জানতে হবে।পরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, শিগগিরই পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা কলকাতায় গিয়ে এ বিষয়ে মমতার সঙ্গে আলোচনা করবেন।