ইউপিডিএফ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা থেকে ইউপিডিএফের এক সংগঠককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের ইউপিডিএফ কার্যালয় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শুদ্ধজয় চাকমাকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
দীঘিনালা থানার ওসি সাহাদাত হোসেন জানান, শুদ্ধজয় ইউপিডিএফের দুই টিলা এলাকার সংগঠক। তাঁর বিরুদ্ধে রাঙামাটির বাঘাইছড়ি থানাতেও মামলা রয়েছে। দীঘিনালা ভূমিরক্ষা কমিটির পদযাত্রাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষের ঘটনার অন্যতম সন্দেহভাজন আসামি তিনি।
তবে ইউপিডিএফের দীঘিনালা উপজেলা সংগঠক কিশোর চাকমা জানান, শুদ্ধজয় ইউপিডিএফের সংগঠক নন।