ইউপিডিএফ নেতা তিন দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালা থেকে রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কেন্দ্রীয় নেতা দেবদন্ত ত্রিপুরাকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজি আইনে মামলা করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুস সালাম বলেন, দেবদন্ত ত্রিপুরাকে গতকাল শুক্রবার খাগড়াছড়ির যুগ্ম জেলা জজ আবদুল্লাহ আল নোমানের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।