ইউপিডিএফ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপিডিএফ নেতা বাবুল কান্তি চাকমাকে গ্রেপ্তারের প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।ইউপিডিএফের সহযোগী সংগঠন যুব ফোরামের উদ্যোগে বেলা সাড়ে ১১টায় ওই মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।