ইউপিডিএফকে নিষিদ্ধ ঘোষণার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) নিষিদ্ধ ঘোষণার দাবিতে শুক্রবার বান্দরবান শহরে মিছিল ও সমাবেশ করেছে চুক্তির সমর্থক পাহাড়ি ছাত্র পরিষদ। রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ি ছাত্র পরিষদের একজন নেতা নিহত হওয়ার প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।মিছিল শেষে পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মীরা স্থানীয় প্রেসক্লাব চত্বরে সমাবেশ করেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি উখোয়াইংগ্যা মারমা।