ইউপিডিএফের অপহূত সাত সদস্য মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সাত সদস্যকে গতকাল বৃহস্পতিবার বিকেলে ছেড়ে দেওয়া হয়েছে।গত শুক্রবার বিকেলে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টার টাঙানোর সময় রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি এলাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ স্কোয়ার থেকে তাঁদের অপহরণ করা হয়েছিল। ওইসময় অপহরণের জন্য পার্বত্য চট্টগ্রাম চুক্তির সমর্থক জনসংহতি সমিতিকে দায়ী করা হলেও সমিতির পক্ষ থেকে তা অস্বীকার করা হয়।অপহূত ব্যক্তিদের মধ্যে একজনের ঘনিষ্ঠ আত্মীয় সূত্রে জানা গেছে, অপহরণকারীরা প্রত্যেকের কাছ থেকে ২৫ হাজার টাকা করে মুক্তিপণ নিয়েছে। একই সঙ্গে ইউপিডিএফের সঙ্গে জড়িত না থাকা ও মামলা না করার শর্তে তাঁদের ছেড়ে দেওয়া হয়।