ইউপিডিএফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শুক্রবার খাগড়াছড়িতে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
ইউপিডিএফের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে পাহাড়ের পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার কারণে কোনো শোভাযাত্রার আয়োজন করা হয়নি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউপিডিএফের সভাপতি প্রসিত খীসা দলের নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ীসহ পার্বত্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন উপজেলায়ও কর্মসূচি পালন করেছে ইউপিডিএফ।
১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর ঢাকায় এক সম্মেলনের মধ্য দিয়ে ইউপিডিএফ গঠিত হয়।