ইউপিতে আ.লীগের ২৫০ প্রার্থী চূড়ান্ত, আজ আবার বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে প্রায় আড়াই শ চেয়ারম্যান পদের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। তৃণমূল থেকে বাকিগুলোর প্রার্থী তালিকা এখনো পাঠানো হয়নি।
গতকাল মঙ্গলবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। আজ বুধবার গণভবনে পুনরায় বৈঠকে বসবে কমিটি। এরপরই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে বৈঠকে অংশ নেওয়া নেতারা জানিয়েছেন। প্রথম দফায় সারা দেশে ৭৫২ ইউনিয়নে দলীয় প্রতীকে নির্বাচন হবে।
রাত ৮টায় বৈঠক শুরু হয়ে চলে রাত ১১টা পর্যন্ত। বৈঠক সূত্র জানায়, আগামী মাসে বিভিন্ন জেলায় ১০টি পৌরসভার নির্বাচন আছে এবং সেগুলোরও প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি।