ইউপির এক কর্মকর্তাকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে প্রধানমন্ত্রীর ছবি না টাঙিয়ে খালেদা জিয়ার ছবি লাগানোর ঘটনায় ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের পরিচালককে অব্যাহতি এবং একজন গ্রামপুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার ইউনিয়ন পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যান ইউনুস আলী খন্দকার জানান, পরিষদের জরুরি এক সভায় এ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের পরিচালক ইয়াকুব আলীকে তাঁর পদ থেকে অব্যাহতি এবং গ্রামপুলিশ আবু বক্কর সিদ্দিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এঁরা দুজন তাঁকে ফাঁসানোর জন্য ওই ছবি লাগিয়েছিলেন বলে অভিযোগ করেন চেয়ারম্যান।