ইউপির পঞ্চম ধাপ : আ.লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে ৭৩৩ প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। আজ রোববার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীর এ তালিকা ঘোষণা করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
প্রার্থী তালিকা ঘোষণার সময় মাহবুব উল আলম হানিফ বলেন, সামনের নির্বাচনগুলো সম্পূর্ণ ত্রুটি ছাড়া সম্পন্ন হবে বলে আমরা আশা করছি। নির্বাচনকে ত্রুটিহীন করার জন্য আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করবে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হানিফ বলেন, মনোনয়ন নিয়ে যে অভিযোগগুলো উঠেছে, মাঠপর্যায়ে আমরা খবর নিয়ে দেখেছি অভিযোগগুলো ভিত্তিহীন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।