ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে বিতর্ক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টে এক বিতর্ক হওয়ার কথা রয়েছে। আলোচনায় আসবে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং স্থানীয় আঞ্চলিক সংঘাতের প্রসঙ্গ।
গতকাল সোমবার ইউরোপীয় পার্লামেন্টের ওয়েবসাইট থেকে ফ্রান্সের স্ত্রাসবুর্গ শহরে অনুষ্ঠিত পার্লামেন্টের কর্ম-অধিবেশনে বাংলাদেশ নিয়ে আলোচনার এ তথ্য জানা গেছে।
স্ত্রাসবুর্গের স্থানীয় সময় অনুযায়ী বেলা তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত বিতর্কের আলোচ্যসূচিতে রয়েছে বাংলাদেশের প্রসঙ্গটি। বিতর্কের শুরুতে বক্তৃতা দেবেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তানীতি-বিষয়ক প্রধান ফেদেরিকা মগেরিনি।
গত বছরের নভেম্বরের পর বাংলাদেশ নিয়ে আবার বিতর্ক অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরোপীয় পার্লামেন্টে। ওই সময় বাংলাদেশের মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনা হয়েছিল।