ইউরো আরএসসিজি এখন হাভাস ওয়ার্ল্ডওয়াইড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাভাসের ইউরো আরএসসিজি ওয়ার্ল্ডওয়াইড নেটওয়ার্কসহ এর আওতাধীন সব প্রতিষ্ঠান ২৪ সেপ্টেম্বর থেকে হাভাস নামে আত্মপ্রকাশ করেছে।হাভাসের ইউরো আরএসসিজির অধীনে থাকা ক্রিয়েটিভ এজেন্সিগুলো (৭৫টি দেশের ৩১৬টি অফিস) এখন থেকে হাভাস ওয়ার্ল্ডওয়াইড নামে বিশ্বব্যাপী পরিচিত হবে। এই গ্লোবাল রিব্র্যান্ডিংয়ের ফলে হাভাসের অধীনে সব মিডিয়া, ক্রিয়েটিভ এবং ডিজিটাল প্রতিষ্ঠানগুলো এখন যথাক্রমে হাভাস মিডিয়া, হাভাস ক্রিয়েটিভ এবং হাভাস ডিজিটাল হিসেবে আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশের অন্যতম বিজ্ঞাপনী সংস্থা আই পজিটিভ কমিউনিকেশন্স লিমিটেড (ইমপ্রেস গ্রুপের একটি অঙ্গসংস্থা) ইউরো আরএসসিজির পরিবর্তে হাভাস ওয়ার্ল্ডওয়াইড নেটওয়ার্কের অংশ হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।এই পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী অবকাঠামোতে কোনো পরিবর্তন আসবে না। তবে হাভাস ওয়ার্ল্ডওয়াইডের সব গ্রাহক আরও উন্নত ও বিশ্বমানের সেবা পাবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।