প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে গত মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হেলাল উদ্দিন খান শামসুল আরেফিনের মৃত্যুতে একটি শোক সভাও অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীর। বিশেষ অতিথি ছিলেন সাংসদ মো. আসলামুল হক। সভাপতিত্ব করেন ইউরোপিয়ান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক মকবুল আহমেদ খান। বিজ্ঞপ্তি