ইউল্যাব-ইউনান চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও চীনের ইউনান ওপেন ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ ১০ জানুয়ারি ইউনান ওপেন ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ সমঝোতা চুক্তি হয়৷ এই চুক্তির ফলে দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও ছাত্র বিনিময়, যৌথ গবেষণা ও প্রকাশনা, যৌথভাবে শিল্পকলা প্রদর্শনী, সেমিনার ও একাডেমিক সভা, ইউল্যাবে চীনা ভাষা সেন্টার স্থাপন, স্বল্পমেয়াদি একাডেমিক প্রোগ্রাম, ভাষা ও সংস্কৃতি আদান-প্রদানসহ ইউল্যাবের শিক্ষার্থীদের চীনে ইন্টার্নশিপ করার সুযোগ থাকবে৷ অনুষ্ঠানে ইউল্যাব ভাইস চ্যান্সেলর ইমরান রহমান ও ইউনান ওপেন ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট লু জি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন৷ বিজ্ঞপ্তি