ইউল্যাব টিভির যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাম্পাস টেলিভিশন ‘ইউল্যাব টিভি’ যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউজউইক ইন্টারন্যাশনাল পত্রিকার সাবেক সম্পাদক টুংকু ভারাদারাজান। এ টিভির মাধ্যমে শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি হাতে-কলমে বিশ্বমানের সাংবাদিকতা ও বিভিন্ন ধরনের টেলিভিশন অনুষ্ঠান তৈরিতে পারদর্শী হতে পারবেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান এবং ইউল্যাব টিভির উপদেষ্টা ও বিভাগের শিক্ষক মোহা. সাজ্জাদ হোসাইন। অন্যান্যের মধ্যে ইউল্যাব রেজিস্ট্রার ফয়জুল ইসলাম, স্টুডেন্ট অ্যাফেয়ার্স ও কমিউনিকেশনস অফিসের উপদেষ্টা জুধিথা ওলমেকার এবং মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান জুড উইলিয়াম হেনিলো উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।