প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ২৪-২৫ অক্টোবর দুই দিনব্যাপী বার্ষিক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। ইউল্যাবের ছাত্রছাত্রীদের তোলা ছবি নিয়ে এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ইউল্যাবের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইমরান রহমান (ভারপ্রাপ্ত) উদ্বোধনী বক্তব্য দেন ও ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন।
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রদর্শিত ছবির মধ্য থেকে বিচারকেরা বাছাই করবেন শ্রেষ্ঠ ১২টি ছবি। এই ১২টি ছবি স্থান পাবে ইউল্যাবের ২০১৭-এর বার্ষিক ক্যালেন্ডারে। এ বছর প্রদর্শনীতে ৪৭টি ছবি স্থান পেয়েছে।
এ সময় ইউল্যাবের রেজিস্ট্রার অধ্যাপক আখতার আহমেদ ও অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার, অ্যাডমিন মেম্বার ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি