ইউল্যাবে যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন হয়রানির বিরুদ্ধে দুই দিনব্যাপী সচেতনতামূলক অভিযান চালিয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। গত বুধবার ধানমন্ডিতে নিজস্ব ক্যাম্পাসে এই অভিযান শুরু হয়, শেষ হয় গতকাল বৃহস্পতিবার।
ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জুডিথা ওলমাখারের তত্ত্বাবধানে ইউল্যাব স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিস এই অভিযানের আয়োজন করে। অভিযানের স্লোগান ছিল ‘থামুন! যৌন হয়রানির বিরুদ্ধে আপনার হাত বাড়িয়ে দিন’। বুধবার বিশ্ববিদ্যালয়ের লবিতে সচেতনতামূলক বিভিন্ন স্লোগান প্রদর্শন করা হয়। ইউল্যাবের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা হাতের ছাপের মাধ্যমে জানিয়ে দেন যৌন হয়রানির বিরুদ্ধে তাঁদের অবস্থানের কথা। ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য ইমরান রহমান, রেজিস্ট্রার আখতার আহমেদসহ শিক্ষক ও অভিভাবকেরা এই সামাজিক আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেন।
গতকাল ক্যাম্পাসের বাইরে জনসাধারণের জন্য স্লোগানগুলো প্রদর্শন করা হয়। আয়োজকেরা জানান, যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর জন্য পুরো সেমিস্টারে সেমিনার, কর্মশালা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন থাকবে। বিজ্ঞপ্তি