ইউল্যাবে স্বাধীনতা দিবসের আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ইউল্যাবের নিজস্ব ক্যাম্পাসের মিলনায়তনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ইউল্যাবের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) জামাল উদ্দিন ভূঁইয়া কবিতা আবৃত্তি করেন। পরে প্রধান অতিথি এম এ হাসান ও ইউল্যাবের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইমরান রহমান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দেয়াল পত্রিকা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়। বিজ্ঞপ্তি