ইউল্যাবের যুগ পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) প্রতিষ্ঠার এক যুগ পূর্ণ করেছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে ইউল্যাবের নিজস্ব ক্যাম্পাসে যুগপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য দীপু মনি। আরও ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইমরান রহমান ও ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টির সদস্য সাংসদ কাজী নাবিল আহমেদ। দীপু মনি ইউল্যাব কর্তৃপক্ষদের সঙ্গে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন। এ দিন ক্যাম্পাস মাঠে মেলার আয়োজন করা হয়। মেলায় নাগরদোলা, লুডু, পিঠাপুলির দোকান ও খেলাধুলার আয়োজন করা হয়। গান পরিবেশন করে চিরকুট ব্যান্ড। অনুষ্ঠানে শিক্ষক-কর্মকর্তা এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি