ইউল্যাবের সহ-উপাচার্য হলেন জহিরুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) নতুন সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এইচ এম জহিরুল হক। ৫ জুন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁকে এই পদে নিয়োগ দেন। জহিরুল হক ২০০৪ সালে ইউল্যাবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন। সহ-উপাচার্য হওয়ার আগে তিনি ইউল্যাবের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ছিলেন।বিজ্ঞপ্তি।