ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) ১৭ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোনালী ব্যাংকের আগারগাঁও শাখা থেকে ১৪১ কোটি টাকা ঋণপত্র জালিয়াতির ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তাঁদের দুদকে তলব করা হয়।গতকাল রোববার সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ওই ব্যাংক কর্মকর্তাদের পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া ইউসিবিএলের কর্মকর্তারা হলেন: প্রধান কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আমিরুর রহমান, এফএভিপি মো. মাহামুদুল হক, এসভিপি ফরহাদ হোসেন, এফএভিপি মনির হোসেন, ভিপি শহীদ হোসাইন চৌধুরী ও এফভিপি মোহাম্মদ ইকবাল। এনবিএলের কর্মকর্তারা হলেন: বৈদেশিক বাণিজ্য শাখার এভিপি মো. নুরুদ্দিন জমাদ্দার, এভিপি মোস্তফা কামাল আহম্মেদ, এভিপি নজরুল ইসলাম, এভিপি মো. আবদুল হামিদ, এভিপি মোহাম্মদ আলী, এভিপি মোহাম্মদ শাহাদাত হোসেন, এসপিও হাসিনা মোমতাজ, এভিপি এ জে এম লুতফর রহমান, এভিপি এ এম সালাউদ্দিন আহম্মেদ এবং ইভিপি ইফতেখার হোসাইন চৌধুরী।ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক গৌতম মিত্রের বিরুদ্ধে ২০১১ সালে সোনালী ব্যাংক থেকে এলসির মাধ্যমে ১৪১ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, গ্রিন প্রিন্টার্স লিমিটেড নিজের প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও গৌতম মিত্র তাঁর প্রতিষ্ঠানের কর্মচারী আবুল হোসেনকে মালিক সাজিয়ে শত শত কোটি টাকা আত্মসাৎ করেন।দুদক বলেছে, এ ঘটনায় তারা ১৮টি ব্যাংকের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে ওই ব্যাংকগুলোর ২৬ শাখার শীর্ষ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।