ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রফিকুর রহমান
বিশিষ্ট ব্যাংকার মীর্জা মাহ্মুদ রফিকুর রহমান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে রফিকুর রহমান দীর্ঘদিন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি কোম্পানির সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে যোগদানের আগে রফিকুর রহমান দি সিটি ব্যাংক লিমিটেডে কর্মরত ছিলেন। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। রফিকুর রহমান লিবিয়ার সেবাহ্ ইউনিভার্সিটিতে ইংরেজির শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। এ ছাড়া তিনি ক্যাডেট কলেজেও অধ্যাপনা করেছেন। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন।রফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রাক্তন ছাত্র। তিনি গোপালগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।