প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) মোবাইল আর্থিক পরিষেবা ‘ইউক্যাশ’-এর আড়ম্বরপূর্ণ উদ্বোধন সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকিং সুবিধাবঞ্চিত মানুষের কাছে সেবা পৌঁছে দিতে এই ইউক্যাশের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এম এ হাশেম। অনুষ্ঠানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান শরিফ জহির, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সাইফুজ্জামান চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান এ টি এম জহিরুল আলম, পরিচালক এম এ সবুর, মো. জাহাঙ্গির আলম খান, মো. তানভির খান, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলীসহ ইউসিবির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।