ইউসুফ আরও তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মেধাবী স্কুলছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া ইউসুফ হোসেন ওরফে লিটনকে গতকাল সোমবার আরও তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের প্রথম আলোকে বলেন, প্রথম দফায় রিমান্ডে ইউসুফের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।তানভীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ এর আগে রিফাত বিন ওসমান ও সালেহ রহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। তবে তাঁদের তিনজনের কাছ থেকে কী ধরনের তথ্য পাওয়া গেছে, তা তদন্তের স্বার্থে এখনই বলতে নারাজ ওসি মঞ্জুর কাদের।