ইউসুফ এম ইসলাম ড্যাফোডিলের উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাবিদ, তথ্যপ্রযুক্তি গবেষক ও আন্তর্জাতিক প্রশিক্ষক ড. ইউসুফ মাহাবুবুল ইসলাম সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন। তিনি ড. এম লুৎফর রহমানের স্থলাভিষিক্ত হলেন। যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক আমিনুল ইসলাম নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সহ-উপাচার্য মো. গোলাম রহমান, কোষাধ্যক্ষ হামিদুল হক খান, রেজিস্ট্রার প্রকৌশলী এ কে এম ফজলুল হক, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন এস এম মাহাবুব-উল-হক মজুমদার, বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডিন রফিকুল ইসলাম, প্রকৌশল অনুষদের ডিন এম সামছুল আলম প্রমুখ। এর আগে অধ্যাপক ইসলাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবসম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।