ইউসুফ কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বন কর্মকর্তা মো. ইউসুফ আলী ওরফে এ কে এম ইউসুফ আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল গতকাল রোববার এ আদেশ দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হায়দার আলী বলেন, গতকাল সকালে তদন্ত সংস্থা ইউসুফ আলীকে ট্রাইব্যুনালে হাজির করে। তাঁর পক্ষে জামিনের কোনো আবেদন ছিল না। শুনানি শেষে ট্রাইব্যুনাল তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদনের জন্য আগামী ৪ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।