ইউসুফ পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক সদস্য মাওলানা আবুল কালাম আযাদকে পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার আবু ইউসুফকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মনিরুজ্জামান এই আদেশ দেন। গত বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি স্টাফ কোয়ার্টারের বাসা থেকে আবু ইউসুফকে গ্রেপ্তার করা হয়। গতকাল উত্তরখান থানার পুলিশ তাঁকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।