ইউসুফ মৃধা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেলে নিয়োগ-দুর্নীতির পাঁচ মামলায় ইউসুফ আলী মৃধাকে কারাগারে পাঠান আদালত। আজ দুপুরে চট্টগ্রাম আদালত থেকে ছবিটি তুলেছেন জুয়েল শীল
রেলে নিয়োগ-দুর্নীতির পাঁচ মামলায় ইউসুফ আলী মৃধাকে কারাগারে পাঠান আদালত। আজ দুপুরে চট্টগ্রাম আদালত থেকে ছবিটি তুলেছেন জুয়েল শীল

রেলে নিয়োগ-দুর্নীতির পাঁচ মামলায় পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বরখাস্ত) ইউসুফ আলী মৃধা জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার বেলা একটার দিকে চট্টগ্রাম মহানগর দায়েরা জজ আদালতের বিচারক এস এম মজিবুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
মৃধার বিরুদ্ধে রেলে নিয়োগ-দুর্নীতির ১৩টি মামলার রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক। এরপর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ওই মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মৃধা। শুনানি শেষে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।