ইউসুফকে খুঁজে পাওয়া যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকার হোটেলের কর্মচারী মো. ইউসুফ (২৭) ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন।ইউসুফের ভাই মো. স্বপন জানান, তাঁদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলা সদরের ঘোড়ারবাগ গ্রামে। ইউসুফ কয়েক মাস আগে বন্দরের মদনপুরে ভান্ডারি হোটেলে কাজ নেন এবং মদনপুরে থাকতেন। গত ২২ জুলাই সকালে ইউসুফ বাসা থেকে হোটেলে যাওয়ার পর আর ফেরেননি।হোটেলের মালিক আহসানউল্লাহ জানান, সারা রাত কাজ করে পরদিন ২৩ জুলাই সকাল নয়টায় ইউসুফকে ডেকে নেন হোটেলের অপর কর্মচারী গিট্টু। তাঁরা একত্রে বেরিয়ে আর কাজে আসেননি। তাঁদের মুঠোফোনও বন্ধ।আহসান জানান, গিট্টুর বাড়ি নরসিংদীর মাধবদীতে। থাকতেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায়। গিট্টুকে খুঁজে পাওয়া গেলে ইউসুফকেও পাওয়া যেতে পারে।এ ব্যাপারে ৬ আগস্ট বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর-২৬৬) করেন স্বপন। জিডির তদন্তকারী বন্দর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুজ্জামান জানান, জিডি হওয়ার পর পুলিশ নিখোঁজ সংবাদটি অন্যান্য থানায় জানিয়েছে। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।