ইউসুফের বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর জেরা শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী এ কে এম সামসুল আলম জাহাঙ্গীর হোসেনকে আসামিপক্ষের জেরা শেষ হয়েছে।
আজ বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-২-এ সামসুল আলমকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। এ সময় আসামির কাঠগড়ায় ইউসুফ হাজির ছিলেন।
আইনজীবী সাক্ষীকে বলেন, আপনি মিথ্যা সাক্ষ্য দিলেন। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়।
সামসুল আলমের জেরা শেষে এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী রোববার দিন ধার্য করা হয়েছে।
সামসুল আলম গত বুধবার ট্রাইবু্যুনালে দেওয়া জবানবন্দিতে বলেন, মুক্তিযুদ্ধকালে তাঁর বাবা শহীদ চিকিত্সক আবদুল মজিদ স্বাধীনতার পক্ষের লোকদের সহায়তা করায় ইউসুফের নির্দেশে রাজাকাররা তাঁকে গুলি করে হত্যা করে।