ইউসেপ কর্মজীবী শিশু দিবস পালন করেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউসেপ বাংলাদেশ এই প্রথম ‘কর্মজীবী শিশু দিবস’ পালন করেছে। শিশুশ্রম রোধ ও শিক্ষা নিশ্চিতকরণের আহ্বানের মধ্য দিয়ে গত শনিবার ঢাকার মিরপুরে ইউসেপের প্রধান কার্যালয়ে দিবসটি পালন করা হয়।
দিনভর অনুষ্ঠানমালায় অংশ নেয় দুই হাজারের মতো শ্রমজীবী শিশু। শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, ইউসেফের নির্বাহী পরিচালক জাকি হাসানসহ বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার এদেশীয় প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তৃতা করেন। বিজ্ঞপ্তি।