বাণিজ্য সংবাদ
ইউসেপ-বিএমইটি হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং ট্রেনিং ইনস্টিটিউটের সমাবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ-বিএমইটি হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং ট্রেনিং ইনস্টিটিউটের প্রথম সমাবর্তন গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। সিলেটের টিলাগড়ে ইউসেপ-বিএমইটির নিজস্ব ভবনে এ সমাবর্তন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসেপের চেয়ারম্যান ওবায়দুর রব। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আফতাব উদ্দীন আহম্মদ ও ইউসেপ অ্যাসোসিয়েশনের সদস্য জেবা রশীদ চৌধুরী। অনুষ্ঠানে ব্যুরো অব ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিংয়ের (বিএমইটি) পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকৌশলী আবদুল্লাহ আল হোসেন। বিজ্ঞপ্তি।