ইউসেপ বিদ্যালয়ে শতভাগ পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউসেপ বাংলাদেশ পরিচালিত দেশের তিনটি কারিগরি বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে। কারিগরি শিক্ষাবোর্ডের জিপিএ-৫ পাওয়ার দিক থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে ইউসেপ পরিচালিত এসব বিদ্যালয়ের সমাজের সুবিধাবঞ্চিত ছেলেমেয়েরা।তিনটি কারিগরি বিদ্যালয়ের ১৮২ জন শিক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করে। জিপিএ-৫ পেয়েছে ১৯ জন। ইউসেপ মিরপুর টেকনিক্যাল স্কুল থেকে ১০ জন, ইউসেপ মহসিন খুলনা টেকনিক্যাল স্কুলের পাঁচজন এবং চট্টগ্রামের এ কে খান ইউসেপ কালুরঘাট টেকনিক্যাল স্কুল থেকে চারজন জিপিএ-৫ পেয়েছে। কারিগরি শিক্ষাবোর্ডে এই তিনটি স্কুল যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে।এ বছর কারিগরি বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৭২ শতাংশ। জিপিএ-৫ অর্জনের হার (ইউসেপের শিক্ষার্থী ছাড়া) মাত্র দশমিক আট শতাংশ। ইউসেপ বাংলাদেশ শ্রমজীবী শিশুদের জীবন-মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি।