ইউসেপ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগ করলেন চুয়েট শিক্ষার্থীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের আমবাগানে অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ইউসেপ পরিচালিত বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪২তম ব্যাচের শিক্ষার্থীরা সম্প্রতি র্যা গ ডে উদ্যাপন করেন।
এ উপলক্ষে ইউসেপ বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ রিজিওনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জয়প্রকাশ বড়ুয়া। এতে আরও উপস্থিত ছিলেন কাজী মো. ইউসুপ, হোসনে আরা বেগম, মো. আকরাম হোসেন, প্রবীর দত্ত, মো. এমরান ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪২তম ব্যাচের ছাত্রছাত্রীরা। সভা শেষে ৪২তম ব্যাচের শিক্ষার্থীর ইউসেপ আমবাগান বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে টি–শার্ট, বইসহ বিভিন্ন উপহার বিতরণ করেন।