ইকবাল আনসারী খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা ইকবাল আনসারী খানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ অক্টোবর। তিনি জগন্নাথ ও ঢাকা কলেজ ছাত্রসংসদের সহসভাপতি (ভিপি) ছিলেন। ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত হয়ে তিনি দুবার কারাবরণ করেন। ইকবাল আনসারী খান ১৯৫৮ সালে আইন পেশা গ্রহণ করেন এবং রাজনীতিতে যোগ দেন। তিনি ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের যুগ্ম সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন। পাকিস্তানি বাহিনী তাঁকে বেশ কিছুদিন আটকে রাখে। ১৯৮৭-৮৮ সালে রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮০-এর ডিস্ট্রিক্ট গভর্নর ছিলেন ইকবাল আনসারী। বিজ্ঞপ্তি।