ইকবাল মাহমুদ ও আমিনুল ইসলাম দুদকে নতুন কমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা জজ এ এফ এম আমিনুল ইসলামকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার নিয়োগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ নিয়োগ দেওয়া হয় বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান ও কমিশনার মো. সাহাবুদ্দিনের মেয়াদ শেষ হচ্ছে ১৩ মার্চ।
ওই দুই পদে নিয়োগের জন্য গত ২ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ইকরাম আহমেদ এবং অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ (এনডিসি)।
এর মধ্যে অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজকে কমিটির সাচিবিক দায়িত্ব দেওয়া হয়। এ কমিটি ‘বাছাই’ শেষে দুদকে নিয়োগ উপযোগী চারজনের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেন। সেখান থেকে এ দুজনকে নিয়োগ দেওয়া হয়।
বিস্তারিত আসছে...