ইকবাল সোবহান চৌধুরী বিএফইউজের সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি পদে ইকবাল সোবহান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে সহসভাপতি পদে চিত্ত ঘোষ (রাজশাহী বিভাগ) এবং যুগ্ম মহাসচিব পদে মোজাম্মেল হক হাওলাদার (খুলনা বিভাগ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।গত মঙ্গলবার বিএফইউজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কয়েকজন নির্বাহী পরিষদের সদস্যও নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন কামরুল হুদা ও রতন সিংহ (দিনাজপুর), আনু মোস্তফা ও কাজী গিয়াস (রাজশাহী), কমলেশ মোহন্ত ও জিএম সজল (বগুড়া), আনোয়ারুল ইসলাম ও মামুন রেজা (খুলনা), সুলতান উদ্দিন খান ও আতাউল করিম (ময়মনসিংহ)। ২৬ ফেব্রুয়ারি বিএফইউজের ১০টি অঙ্গ ইউনিয়নে বিভিন্ন পদে নির্বাচন হবে। বিজ্ঞপ্তি।