ইকবাল সোবহান চৌধুরী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা হলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। শেখ হাসিনা স্বাক্ষরিত নিয়োগ চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে নিয়োগ প্রদান করা হলো। এই দায়িত্ব পালনে তিনি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রীর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী কাজ করবেন এবং সভানেত্রীর কাছে জবাবদিহি করবেন। গত সাধারণ নির্বাচনে ইকবাল সোবহান চৌধুরী ফেনী সদরে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচন করে পরাজিত হন। অধুনালুপ্ত বাংলাদেশ অবজারভার-এর সাবেক সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি। ইকবাল সোবহান চার দশক আগে অবজারভার-এ স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। প্রকাশনা বন্ধ হওয়ার আগ পর্যন্ত তিনি এই পত্রিকার সম্পাদক ছিলেন।