ইকবাল সোবহানের বিরুদ্ধে করা মামলা তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে করা নালিশি মামলার অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হক গত ৩১ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মানহানির অভিযোগে এ নালিশি মামলা দায়ের করেন। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মতিঝিল থানা–পুলিশকে নির্দেশ দেন। মামলায় ইকবাল সোবহান চৌধুরীর সঙ্গে ডেইলি অবজারভার–এর প্রতিবেদক মামুনুর রশীদকেও আসামি করা হয়। মানহানির অভিযোগে ক্ষতিপূরণ চেয়ে ইকবাল সোবহানের বিরুদ্ধে জেলাজজ আদালতে আরেকটি মামলা করেন সাংসদ এনামুল।